

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সরকারি ভূমি অফিস সকাল ৯টা থেকে খোলা থাকার কথা থাকলেও নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত না থাকায় সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের ৩ কর্মকর্তা কর্মচারীকে বদলি করা হয়েছে।
বদলি হওয়া ওই তিন কর্মকর্তা কর্মচারী হলেন, সিদ্ধিরগঞ্জ ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, উপ-সহকারী ভূমি কর্মকর্তা মোঃ ওমর ফারুক ও অফিস সহকারী জান্নাতী৷
বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা সাড়ে ১২ টার সময় সরেজমিনে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে এ তথ্য পাওয়া যায়।
এর আগে গত বুধবার সকালে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিষ্টার কায়সার কামাল আকস্মিক পরিদর্শনে আসেন সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে। এসময় নির্ধারিত সময়ে কোন কর্মকর্তা ও কর্মচারীকে অফিসে উপস্থিত না পাওয়ায় অফিসের এই তিন কর্মকর্তাকে অন্যত্র বদলি করা হয়েছে৷ পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি গ্রহন করা হচ্ছে বলে সূত্রে জানাগেছে।
বদলি হওয়া ব্যক্তির মধ্যে নাসির উদ্দিন ও ওমর ফারুককে নারায়ণগঞ্জের আড়াই হাজার এবং অফিস সহকারী জান্নাতীকে বন্দর উপজেলায় বদলী করা হয়েছে৷
এদিকে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দেখা যায় অফিসে সেবাগ্রহীতা কয়েকজন বসে আছেন৷ কর্মকর্তারা অন্যত্র বদলী হওয়ায় অফিস বর্তমানে ফাঁকা রয়েছে।
এসিল্যান্ড অফিসের নাজীর মোঃ জান্নাতুল অফিসে রয়েছেন নতুন যে কর্মকর্তারা যোগদান করবেন তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য৷
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের অফিস সহকারীসহ তিনজনকে বদলি করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে৷
মন্তব্য করুন