

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


তারাকান্দা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মরহুম আরাফাত রহমান কোকোসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
মঙ্গলবার (৩ মার্চ) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক ও ফুলপুর-তারাকান্দার গণমানুষের নেতা জননেতা জনাব মোতাহার হোসেন তালুকদার।
এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করা হয়।
মন্তব্য করুন
