

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শিক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
তিনি জানিয়েছেন, চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে এবং বাংলা ও ইংরেজির পাশাপাশি শিক্ষার্থীদের জন্য তৃতীয় ভাষা শেখার সুযোগ তৈরি করা হবে। একই সঙ্গে মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার কথাও বলেন তিনি।
শনিবার বিকেলে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-এর উদ্যোগে সাংবাদিকদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি ও অসচ্ছল সাংবাদিকদের আর্থিক সহায়তা প্রদান উপলক্ষে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, উচ্চশিক্ষায় যেতে না পারা শিক্ষার্থীদের জন্য কারিগরি শিক্ষার সুযোগ বাড়ানো হবে, যাতে তারা দেশে ও বিদেশে দক্ষতা অর্জন করে কর্মসংস্থানের পথ তৈরি করতে পারে। তিনি আরও বলেন, গণতান্ত্রিক সরকারের প্রতি জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করছে এবং সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা রাষ্ট্র পরিচালনায় সহায়ক হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ। সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক মো. আশেক হাসান।
এদিন যশোর, মাগুরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার অসচ্ছল সাংবাদিকদের আর্থিক সহায়তা এবং তাদের সন্তানদের শিক্ষাবৃত্তি বাবদ মোট ২৭ লাখ টাকা প্রদান করা হয়।
মন্তব্য করুন
