শুক্রবার
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর মতবিনিময় সভা 

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪১ পিএম
টাঙ্গাইলে ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন-এর  মতবিনিময় সভা
expand
টাঙ্গাইলে ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন-এর মতবিনিময় সভা

টাঙ্গাইলে ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন-এর সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও সুধীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন।

সভায় জেলার ডিজিটাল অবকাঠামো উন্নয়ন, ইন্টারনেট সেবার মান বৃদ্ধি, ফাইবার অপটিক নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ডাক বিভাগের আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মন্ত্রী তার বক্তব্যে বলেন, তথ্যপ্রযুক্তি খাতে টাঙ্গাইলকে আরও এগিয়ে নিতে সরকার কাজ করছে। প্রত্যন্ত অঞ্চলে দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দিতে চলমান প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন তিনি। পাশাপাশি তরুণদের আইটি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, ডাক বিভাগকে যুগোপযোগী করতে ডিজিটাল সেবা সম্প্রসারণ করা হচ্ছে। গ্রাম পর্যায়ে ডাকঘরগুলোকে বহুমুখী সেবাকেন্দ্রে রূপান্তরের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা জেলার টেলিযোগাযোগ সেবার বিদ্যমান সমস্যা তুলে ধরে দ্রুত সমাধানের আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং জেলার উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের ওপর গুরুত্ব দেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X