

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাজীপুরের জয়দেবপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে নির্মমভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্তকে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে। (গাজীপুর) ও (রংপুর)-এর যৌথ অভিযানে কুড়িগ্রামের উলিপুর এলাকা থেকে মাসুদ রানা (৩৮)-কে আটক করা হয়।
র্যাব জানায়, ২৫ ফেব্রুয়ারি ভোর আনুমানিক ৬টায় বিকেবাড়ি এলাকায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।
নিহত রিশমা খাতুন (৩০) প্রতিদিনের মতো কর্মস্থলে যাওয়ার পথে অভিযুক্ত তার ওপর অতর্কিত হামলা চালায়।
প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে, মাসুদ রানা তার সাবেক স্ত্রীকে পুনরায় বিয়ের প্রস্তাব দেন। প্রস্তাবে সাড়া না পেয়ে তিনি ক্ষুব্ধ হয়ে পূর্বপরিকল্পিতভাবে পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন।
এতে রিশমা মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথে তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য এ পাঠায়। পরে নিহতের বাবা জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক ছিল।
গোয়েন্দা তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে র্যাব জানতে পারে, আসামি কুড়িগ্রাম জেলার উলিপুর থানার দুর্গম চরাঞ্চলে আত্মগোপনে রয়েছে। এর ভিত্তিতে র্যাব-১ ও র্যাব-১৩ যৌথভাবে অভিযান পরিচালনা করে।
অবশেষে ২৭ ফেব্রুয়ারি রাতে উলিপুরের একটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে জয়দেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিষয়টি নিশ্চিত করে, কোম্পানি কমান্ডার, র্যাব-১, পোড়াবাড়ী ক্যাম্প বলেন এ ধরনের নৃশংস অপরাধের বিরুদ্ধে র্যাবের অভিযান ভবিষ্যতেও জোরদার থাকবে।
মন্তব্য করুন
