শুক্রবার
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

ফসলি জমির মাটি কেটে বিক্রির দায়ে জরিমানা

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১২ এএম
নগরকান্দায় ফসলি জমির মাটি কেটে বিক্রি: ৬০ হাজার টাকা জরিমানা
expand
নগরকান্দায় ফসলি জমির মাটি কেটে বিক্রি: ৬০ হাজার টাকা জরিমানা

ফরিদপুরের -এ ফসলি জমি থেকে ভেকু মেশিন (খননযন্ত্র) দিয়ে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার -এর সন্তোষী গ্রামে প্রকাশ্যে কৃষিজমি থেকে মাটি কাটার সময় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সন্তোষী গ্রামের মাঠে দীর্ঘদিন ধরে ফসলি জমির মাটি কেটে বিক্রি করে আসছিলেন মো. জাকির হোসেন নামে এক ব্যক্তি।

গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় মাটি কাটার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জাকির হোসেনকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত -এর সংশ্লিষ্ট ধারায় তাকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া বলেন, কোথাও অবৈধভাবে মাটি কাটার খবর পাওয়া গেলে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হবে। ফসলি জমি রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X