

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ছাত্রদলনেতা মোঃ ফয়সাল খন্দকার তার আবেগঘন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে লিখেন রাজপথের আন্দোলন সংগ্রামেই স্বস্তি ছিলো, বরং এখনই অস্বস্তিতে!
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে তিনি লেখেন, আমাদের অগণিত রাত নির্ঘুম কেটেছে। পুলিশ তুলে নিলেই নির্যাতন,ছাত্রলীগের অতর্কিত হামলা, অনিশ্চিত জীবনের প্রহর গুনতে গুনতে আল্লাহর দরবারে একটাই প্রার্থনা ছিল- স্বৈরাচার সরকারের বিদায় গনতন্ত্রের মুক্তি-রাজপথে ঝড়ানো রক্ত, ঘামের ও অসংখ্য সহযোদ্ধাদের জীবনের বিনিময়ে বাংলার মাটিতে পদার্পণ করেন গণতন্ত্রের নবযাত্রার অগ্রসেনানী, ১৮ কোটি মানুষের আবেগ, উচ্ছ্বাস ও ভালোবাসার জনাব তারেক রহমান। ইতিহাসের সেই মাহেন্দ্রক্ষণে তাঁকে একনজর সামনে থেকে দেখার সুপ্ত বাসনা আল্লাহ পূর্ণ করেন।
একাধিক রাজনৈতিক মামলায় আসামি হয়েছি। কিশোর বয়সে ২০১৪ সালে আওয়ামী সন্ত্রাসীরা নির্বাচনের আগের রাতে তুলে নিয়ে অমানবিক ভাবে শারীরিক নির্যাতন করে পুলিশের কাছে তুলে দেয়। ২৮ অক্টোবর ২০২৩ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সাথে সংঘর্ষে টিয়ার গ্যাস ও রাবার বুলেটে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলাম। ২৪ মার্চ ২০২৪ তারিখ রাতে মতলব দক্ষিন থানার ওসি রিপন বালা রাস্তা থেকে তুলে নিয়ে বেধম মারধর করে ও শারীরিক নির্যাতন চালায়। ১৪ জুলাই ২০২৪ মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিক পাটোয়ারীসহ ছাত্রলীগের সন্ত্রাসরা দেশীয় অস্ত্র নিয়ে পিছন থেকে আর্তকিত হামলা করে ডান পাজরের হাড় ভেঙ্গে দেয়।
নগ্ন গ্রুপিং এর কারণে বিগত কমিটিতে বঞ্চিত হয়েছি। আমার কর্মীরাও বিভিন্ন কমিটিতে পদ-পদবী পেয়েছে। তাতেও স্বস্তি ছিলো গনতন্ত্রের জন্য লড়াই করেছিলাম বলে কিন্তু অস্বস্তিতে ভুগছি এখন গনতন্ত্র ফিরে পাওয়ার পর। ভোটাধিকার ফিরে পাওয়ার পর ছাত্রদলের নেতারা নিজেদের আন্ত-কোন্দলে নিজের গ্রুপ ভারি করার জন্য ছাত্রলীগের সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকাসক্তদের সাথে নিয়ে দলীয় কর্মকাণ্ড করছেন। এটা খুবই অস্বস্তি।
দেশ, জাতি, দল ও গনতন্ত্রের ক্রান্তিলগ্নে যাদের কে রাজপথে সহযোদ্ধা হিসেবে পাশে পেয়েছি তাদেরকে নিয়ে পথচলাই স্বস্তির শান্তির। আসুন আমরা সবাই মিলে সন্ত্রাস, চাঁদাবাজ, ধান্ধাবাজ, মাদকাসক্তদের বয়কট করি।
কেন্দ্রীয় ও জেলা ছাত্রদলের দৃষ্টি আকর্ষণ করছি আন্দোলন সংগ্রামে রাজপথে রক্ত ঘাম ঝড়ানো যোগ্য, ত্যাগী, সাহসী, স্বচ্চ ছাত্রনেতাদের দিয়ে মতলব দক্ষিণ উপজেলা ও পৌর ছাত্রদলের মেয়াদ উত্তীর্ণ কমিটি পুর্নগঠন করা হোক।
এ ব্যাপারে ফয়সাল খন্দকার বলেন, রাজপথের আন্দোলন সংগ্রামেই স্বস্তি ছিলো, এখন মাদকাসক্ত আর ছাত্রলীগের অনুপ্রবেশে অস্বস্তিতে আছি! দীর্ঘ বছরের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে ত্যাগী যোগ্য ছাত্রদের দিয়ে নতুন কমিটি করা হলে ছাত্রলীগ, সন্ত্রাস, চাঁদাবাজ, ধান্ধাবাজ, মাদকাসক্তরা অনুপ্রবেশের সাহস পাবে না। তৃনমূল ছাত্রদল সচ্চ ও শক্তিশালী হবে ইনশাআল্লাহ।
মন্তব্য করুন
