শুক্রবার
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

বাবুগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১৫

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৪ এএম
বাবুগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ
expand
বাবুগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ

বরিশালের বাবুগঞ্জে ওভারটেক করতে গিয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে এক বাস চালক মোঃ কবির হোসেন নিহত হয়েছেন। সে বরগুনা জেলার বাসিন্দা।

বৃহস্পতিবার(২৬ ফ্রেব্রুয়ারি ) রাত সাড়ে ৯ টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের উপজেলা নতুনহাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ১০-১৫ জন। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বরগুনার পাথরঘাটা উপজেলা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ইসলাম পরিবহন কোম্পানির একটি বাস দোয়ারিকা সেতু পার হয়ে নতুনহাট এলাকা অতিক্রম করছিলে।

অপরদিকে ঢাকা থেকে বরিশালগামী লাবিবা পরিবহন বাস রাত সাড়ে নয়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের দোয়ারিকা এলাকা অতিক্রমকালে দুই পরিবহনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ইসলাম পরিবহনের চালক কবির হোসেন নিহত হন।

এ ঘটনায় অন্তত ১০-১৫ আহত হয়েছেন বলে জানা গেছে। এদিকে দুর্ঘটনার পর বাস দুটি মহাসড়কের ওপরে আটকে গিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে বাবুগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত দশটার দিকে যানচলাচল স্বাভাবিক করেন।

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানান, সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত হাসপাতালে ১৫ জন ভর্তি হয়েছে। এর মধ্যে একজনকে মৃত্য অবস্থায় আনা হয়। তার মরদেহ মর্গে প্রেরন করা হয়েছে।

বাবুগঞ্জ থানার ওসি শেখ মো. এহতেশামুল ইসলাম জানান, নতুন হাট এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এক গাড়ি চালক নিহত হয়েছেন। এতে অনেক যাত্রী আহত হয়েছে। গাড়ি উদ্ধার করা হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X