

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সৌদি আরবের রাজধানী রিয়াদে রংপুর জেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷ এছাড়াও দোয়া মাহফিলে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করেছে বিএনপির সৌদিআরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটি।
বৃহস্পতিবার ( ২৬ ফেব্রুয়ারি ) সন্ধ্যায় রিয়াদের হারায় স্থানীয় একটি হোটেলে মোহাম্মদ আহমেদ আজমকে আহ্বায়ক ও আনারুল ইসলাম হাফিজুল কে সদস্য সচিব করে রংপুর জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়। বিশিষ্ট রাজনীতিবিদ ও যুবদল নেতা শাহ আলম মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ গোলাম হাসনাইন সোহান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বাঞ্চল বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট মিম সিদ্দিকুর রহমান ইমরান, প্রচার সম্পাদক আরমান চৌধুরী, প্রবাসী বগুড়া জেলা বিএনপির সভাপতি ফিরোজ আহমেদ (নয়ন) বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার মোঃ শাহাজাদা, সহ রংপুর জেলা বিএনপি'র অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের গণতান্ত্রিক আন্দোলনের গুরুত্বপূর্ণ অংশীদার। ঐক্যবদ্ধভাবে সংগঠনকে শক্তিশালী করে আগামী দিনে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে প্রবাসীদের ভূমিকা আরও জোরদার করতে হবে।
মন্তব্য করুন
