

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়নের আলিনগর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে গেছে। এ সময় নানার সঙ্গে ঘুমন্ত অবস্থায় গুরুতর দগ্ধ হয়েছে তৌহিদুল ইসলাম (৮) নামে এক শিশু। তার শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। শিশুটির অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে দেওঘর ইউনিয়নের আলিনগর গ্রামে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ১২টার দিকে আলিনগর গ্রামের কৃষক আবু তুরাবের বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের আরেকটি ঘরে। এতে দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।
আগুন লাগার সময় নানার বাড়িতে বেড়াতে এসেছিল শিশু তৌহিদুল ইসলাম। সে কাস্তুল ইউনিয়নের বাতশালা গ্রামের আব্দুল মজিদের ছেলে। আগুনে ঘুমন্ত অবস্থায় সে গুরুতর দগ্ধ হয়। পরিবারের সদস্যরা ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হয়। সেখানে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. আমিনুল ইসলাম জানান, শিশুটির শরীরের প্রায় ৬০ শতাংশ অংশ পুড়ে গেছে এবং তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ রেফার করা হয়েছে।
খবর পেয়ে অষ্টগ্রাম উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দুটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, আগুনে ঘরবাড়ির পাশাপাশি আসবাবপত্র, কাপড়চোপড় ও প্রয়োজনীয় মালামাল পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মন্তব্য করুন
