বুধবার
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে র‍্যাবের ভেজালবিরোধী অভিযানে অর্থদণ্ড

টঙ্গী প্রতিনিধি
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৬ পিএম
র‍্যাবের বিশেষ অভিযান
expand
র‍্যাবের বিশেষ অভিযান

গাজীপুরের টঙ্গীতে ভেজালবিরোধী অভিযানে দুইটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১)। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও নিরাপদ খাদ্য আইনের বিভিন্ন অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে টঙ্গীর বিসিক শিল্প এলাকা ও জামাই বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জোবায়ের।

অভিযান চলাকালে বিসিক শিল্প এলাকার ‘শাপলা ফুডস লিমিটেড’ কারখানাকে তিন লাখ টাকা এবং জামাই বাজার এলাকার ‘সারা তানভির ফুডস’ কারখানার মালিককে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন র‍্যাব-১ উত্তরা কোম্পানির কমান্ডার শহিদুল ইসলাম, স্কোয়াড কমান্ডার ইফতেখারসহ র‍্যাবের অন্যান্য সদস্যরা।

র‍্যাব সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X