বুধবার
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ২ স্কুল ছাত্র নিহত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৭ পিএম
expand
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ২ স্কুল ছাত্র নিহত

রাজধানীর পূর্বাচলে এশিয়ান হাইওয়ের সড়কে মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এসএসসি পরীক্ষার্থী নিহাত আকন্দ ও দশম শ্রেণীর ছাত্র নোয়াইরিশ আকন্দ নামে দুই স্কুল ছাত্র নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরেক আরোহী আজিজুল ইসলাম।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে পূর্বাচলের কালীগঞ্জ থানাধীন গলান এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত, নিহাত আকন্দ রূপগঞ্জের জিন্দা এলাকার মোশারফ আকন্দের ছেলে ও নোয়াইরিশ আকন্দ একই এলাকার মঞ্জুর আকন্দের ছেলে। তারা দুইজনই জিন্দা লিটল এন্জেল সেমিনারে লেখাপড়া করতো।

কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ সোহেল রানা জানান, মঙ্গলবার বিকালে নিজ বাড়ী জিন্দা এলাকা থেকে মোটরসাইকেল যোগে আজিজুল ইসলাম তার বন্ধু নিহাত আকন্দ ও নোয়াইরিশ আকন্দকে নিয়ে কালীগঞ্জের উলুখোলার দিকে রওয়ানা হয়। মোটরসাইকেলটি এশিয়ান হাইওয়ে সড়কের গলান এলাকায় গাজীপুরগামী একটি মালবাহী ট্রাক ওভারটেকিং করতে গেলে ট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে ট্রাকে পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে স্কুল ছাত্র নিহাত ও নোয়াইরিশ। এসময় আহত হয় অপর আরোহী আজিজুল ইসলাম।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের আপত্তি না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ দুইটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক ও ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি জব্দ করেছে।

এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X