

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাচপুর বেহাকৈর এলাকা থেকে অবৈধভাবে বই ছাপা কারখার মেশিন ও বিপুল পরিমাণ বই উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ। যার আনুমানিক মুল্য ২০ লক্ষ টাকা।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায় একটি চক্র দীর্ঘদিন যাবৎ বিভিন্ন শ্রেনীর লেকচার এবং পাঞ্জেরি প্রকাশনী নামের গাইড বই বিনা অনুমতিতে ছাপিয়ে দেশের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিচ্ছে, এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হাড়াচ্ছে।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১টায় পুলিশের একটি টিম অভিযান চালিয়ে অবৈধভাবে ছাপা হওয়া ৪ হাজার পিস বই ও ছাপানোর মেশিন আটক করে থানায় নিয়ে আসে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ জানান, অবৈধ ভাবে ছাপাখানা থেকে বইসহ মেশিন আটক করা হয়েছে। কপিরাইট আইনে মামলা করে জব্দকৃত মালামাল আদালতে প্রেরণ করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে কাজ চলছে।
মন্তব্য করুন
