

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোরের শার্শা উপজেলার নাভারন গাতিপাড়া গ্রামে পল্লী চিকিৎসক আল আমিন হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের যশোর আদালতে হাজির করা হলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- নাভারন দক্ষিণ বুরুজবাগান গ্রামের আলাউদ্দিন আলা (৩০), লালন হোসেন (৩২) ও সেলিম মিয়া (৩৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলাউদ্দিন ও সেলিম ওই এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। সেলিম কুখ্যাত মাদক ব্যবসায়ী জয়নালের ভাই বলেও জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ব্যক্তিগত বিরোধ ও চাঁদা দাবিকে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে। অভিযোগ রয়েছে, তিন মাস আগেও অভিযুক্তরা আল আমিনের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে তাকে মারধর করে।
শার্শা থানার ওসি (তদন্ত) শাহ আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তিনজনই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। মামলায় নড়াইলের মশিউর রহমানসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি রাতে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আল আমিনকে হত্যা করা হয়।
মন্তব্য করুন
