শনিবার
১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হরমুজে নিজেদের পাতা মাইন খুঁজে পাচ্ছে না ইরান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৭:০৯ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্র দাবি করেছে, হরমুজ প্রণালীকে ইরান পুরোপুরি খুলতে সক্ষম নয়। আরও দাবি করে যুদ্ধকালীন সময়ে জলপথে ইরান যে মাইন পেতেছে, এখন নিজেরাই সেগুলো খুঁজে পাচ্ছে না।

মার্কিন কর্মকর্তাদের বরাতে নিউইয়র্ক টাইমস এমন তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার পর ইরান ছোট নৌযানের মাধ্যমে প্রণালীতে মাইন পেতে পথ অবরোধের চেষ্টা করে। তবে মাইনগুলোর সঠিক অবস্থান ইরান চিহ্নিত করেছিল কি না, তা স্পষ্ট নয়। কিছু মাইন এমনভাবে স্থাপন করা হয়েছিল যা স্রোতের কারণে সরে যেতে বা ভেসে যেতে পারে। ফলে সেগুলো শনাক্ত করা আরও কঠিন হয়ে পড়েছে।

মার্কিন কর্মকর্তারা বলেছেন, ইরান প্রণালীতে ‘এলোমেলোভাবে’ মাইন স্থাপন করেছে, যা এখন তাদের নিজের জন্যই বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে।

হরমুজ প্রণালী পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করে এবং বিশ্বের প্রায় ২৫ শতাংশ তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস আগে সতর্ক করে জানিয়েছিল, প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলো মাইনের সঙ্গে সংঘর্ষে হতে পারে। যদিও একটি বিকল্প পথ খোলা রাখা হয়েছিল, যেখানে নির্দিষ্ট শর্তে জাহাজ চলাচলের সুযোগ ছিল।

এই সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর ইরান হরমুজ পুরোপুরি খুলে দেওয়ার কথা জানালেও, মাইন অপসারণে জটিলতার কারণে তা দ্রুত বাস্তবায়ন সম্ভব হয়নি।

এ অবস্থায় ইরান বিকল্প রুট ব্যবহারের নির্দেশ দিয়েছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস এক বিবৃতিতে জানায়, নিরাপত্তার স্বার্থে এবং সম্ভাব্য মাইন সংঘর্ষ এড়াতে জাহাজগুলোকে নির্দিষ্ট বিকল্প পথ ব্যবহার করতে হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন