মঙ্গলবার
১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধ বন্ধ করার উপায় বলে দিলেন ইসমাইল বাঘাই

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০২:৫২ এএম
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই
expand
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরানের ওপর হামলাকারী যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে থামানো গেলেই যুদ্ধ বন্ধ হবে।

মঙ্গলবার (৩ মার্চ) তেহরানের একটি স্কুলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ইসমাইল বাঘাই বলেন, "আমরা শেষমুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলাম, যাতে যুদ্ধে জড়াতে না হয়, কিন্তু অন্য পক্ষগুলো যুদ্ধে করার সিদ্ধান্ত নেয়, এখন যুদ্ধ বন্ধ করার উপায় হলো হামলাকারীদের থামানো।"

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, 'অনেক দেরি হয়ে যাওয়ার আগেই' আন্তর্জাতিক সম্প্রদায়কে যুদ্ধ থামানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।'

"যুদ্ধ আরো ব্যাপক আকার ধারণ করার আগেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে অবশ্যই তাদের দায়িত্ব পালন করতে হবে এবং হামলা বন্ধ করার বিষয়ে হামলাকারীদের বাধ্য করে এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনরুদ্ধার করতে হবে," বলেন বাঘাই।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন