

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সম্প্রতি ভারতের রাজধানী দিল্লিতে শুরু হওয়া সিজেপির আন্দোলন এবং ‘সংসদ চলো’ অভিযানের মাধ্যমে `ভারতকে বাংলাদেশ-পাকিস্তান বানানোর ষড়যন্ত্র করা হচ্ছে‘ বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতে পাকিস্তান, বাংলাদেশ বা শ্রীলঙ্কার মতো পরিস্থিতি তৈরি করার চক্রান্ত চলছে এবং এই আন্দোলনকারীরা আসলে বিদেশি শক্তির ‘পেশাদার কাঠের পুতুল’।
গত সোমবার (২০ জুলাই) থেকে শুরু হওয়া বিক্ষোভ ও সংসদ অভিযান প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, সংসদের অধিবেশন চলাকালীন এই ধরনের কর্মসূচি বেছে নেয়ার পেছনে সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকে। তার মতে, এই সময় সাংবাদিকদের দৃষ্টি আকর্ষিত করার জন্যই আন্দোলনকারীরা এ সময়টাকে বেছে নিয়েছে।
আন্দোলনকারীদের তীব্র সমালোচনা করে এই বিজেপি নেতা বলেন, কৃষক আন্দোলন থেকে শুরু করে ছাত্র আন্দোলন কিংবা মহিলা আন্দোলন, সবক্ষেত্রেই যেন একটি নির্দিষ্ট চক্র কাজ করে এবং একই মুখগুলোকে বারবার সামনে আনা হয়। এরা হলো পেশাদার বিদেশি লোকদের কাঠের পুতুল ও বিদেশের দালাল।
নরেন্দ্র মোদি ও অমিত শাহের সরকারের কথা উল্লেখ করে দিলীপ ঘোষ আরও জানান, সরকার পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এবং যথাসময়ে উপযুক্ত পদক্ষেপ নেয়া হবে।
এ সময় তিনি- ‘সাধারণ মানুষের সমর্থন না পেয়ে এবং ভোটের ময়দানে হেরে গিয়েই একটি মহল এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে’ বলেও মন্তব্য করেন।