সোমবার
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

সেনাপ্রধানের আহ্বান: সহিংসতা নয়, আলোচনায় আসুন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৬ পিএম আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৫ পিএম
নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল
expand
নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল

আন্দোলনের নামে দেশজুড়ে সহিংসতা, ভাঙচুর ও লুটপাট বন্ধের আহ্বান জানিয়েছেন নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল। তিনি আন্দোলনকারীদের প্রতি অনুরোধ জানিয়েছেন সড়কের বিক্ষোভ থেকে সরে এসে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে।

ফেসবুক, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা আরোপ ও সরকারের দুর্নীতির অভিযোগ ঘিরে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের প্রবল আন্দোলনে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কে.পি. শর্মা অলি এবং পরে প্রেসিডেন্ট রামচন্দ্র পাওদেল। তাদের বিদায়ের পর সেনাবাহিনী রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব নেয়।

মঙ্গলবার টেলিভিশনে দেওয়া ভাষণে জেনারেল সিগদেল বলেন, কিছু গোষ্ঠী পরিস্থিতির সুযোগ নিয়ে সরকারি ও বেসরকারি সম্পদ নষ্ট করছে। দেশজুড়ে শান্তি ফিরিয়ে আনতে সবার সহযোগিতা জরুরি।

তিনি আরও বলেন, ইতোমধ্যে দেশে কারফিউ জারি করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সেনারা কঠোর অবস্থান নেবে। যারা সহিংসতা, অগ্নিসংযোগ বা লুটপাট চালিয়ে যাবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের দাবি আলোচনার মাধ্যমে মীমাংসা সম্ভব, সহিংসতার মাধ্যমে নয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X