বৃহস্পতিবার
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

চীনে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১২

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২২ পিএম আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৪ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

নববর্ষ উদযাপনের দ্বিতীয় দিনে চীনের মধ্যাঞ্চলে একটি আতশবাজির দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্থানীয় সময় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, স্থানীয় সময় দুপুর প্রায় ২টার দিকে ঝেংজি শহরে একটি আতশবাজি ও পটকার দোকানে আগুন লাগে এবং পরে বিস্ফোরণ ঘটে। এতে প্রায় ৫০ বর্গমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয় এবং ১২ জনের মৃত্যু হয়। বিস্ফোরণের কারণ তদন্ত করা হচ্ছে।

এর আগে রোববার পূর্বাঞ্চলের জিয়াংসু প্রদেশে আরেকটি আতশবাজির দোকানে বিস্ফোরণে ৮ জন নিহত ও ২ জন আহত হন। ওই ঘটনার পর জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় দেশজুড়ে আতশবাজি কারখানাগুলোতে কড়া নজরদারি ও নিরাপত্তা ঝুঁকি যাচাইয়ের নির্দেশ দেয়।

উল্লেখ্য, চীনে চন্দ্র নববর্ষ উপলক্ষে আতশবাজি ও পটকা ফোটানো একটি সাধারণ রীতি। রাজধানী বেইজিংসহ বড় কয়েকটি শহরে দূষণের কারণে এ ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকলেও ছোট শহর ও গ্রামাঞ্চলে এখনো ব্যাপকভাবে আতশবাজি ফোটানো হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X