

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফিফা বিশ্বকাপের বাকি আছে আর মাত্র হাতে গোনা দুই মাস। এরই মধ্যে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে দলগুলো। এমনকি এরই মধ্যে দল গোছানোর কাজও প্রায় সেরে ফেলেছেন কোচেরা। তবে এখনও ব্রাজিল দলে নেইমারের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত হয়নি।
এদিকে ব্রাজিল দলে নেইমারের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি। ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, পুরোপুরি ফিট থাকলে নেইমারের দলে ফেরার সম্ভাবনা রয়েছে।
২০২৩ সালের অক্টোবরে উরুগুয়েরর বিপক্ষে ম্যাচে গুরুতর হাঁটুর চোট পাওয়ার পর থেকে ব্রাজিলের হয়ে আর খেলেননি নেইমার। এরপর থেকে তিনি পুনর্বাসনের মাধ্যমে ফিটনেস ফিরে পাওয়ার চেষ্টা করছেন।
২০২৫ সালের শুরুতে সান্তোসে ফিরে এসে ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড আবারও নিজেকে প্রস্তুত করছেন। সান্তোসের হয়ে দুর্দান্ত পারফর্ম করে গেলেও বার বার ইনজুরির কারণে মাঝে দলে ফেরা হয়নি তার।
সবশেষ গত মার্চের ফিফা উইন্ডোতে দু’টি ম্যাচ খেলে ব্রাজিল। এসময় কোচ কার্লো আনচেলত্তির দলে জায়গা হয়নি তার। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নিজের অসন্তোষও প্রকাশ করেছেন তিনি। যদিও সাবেক ফুটবলার থেকে শুরু করে সমর্থকরা নেইমারের পাশে দাঁড়িয়েছিলেন।
তবে মনে হচ্ছে এখন নিজের সিদ্ধান্ত নিয়ে নতুন করে ভাবছেন কোচ আনচেলত্তিকে। ফরাসি সংবাদমাধ্যম এল'ইকুইপেকে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমারের জন্য আশার আলো দেখিয়েছেন এই ইতালিয়ান।
তিনি বলেন, ‘নেইমার অসাধারণ প্রতিভা। স্বাভাবিকভাবেই সবাই বিশ্বাস করে সে আমাদের বিশ্বকাপ জিততে সাহায্য করতে পারে। তবে আমি কেবল সেই খেলোয়াড়দেরই দলে নেব, যারা শারীরিকভাবে সম্পূর্ণ প্রস্তুত।’ তিনি আরও যোগ করেন, ‘নেইমার তার চোট থেকে ভালোভাবেই সেরে উঠছে এবং আবার গোল করতে শুরু করেছে। তাকে এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে; সে সঠিক পথেই আছে।’
আনচেলত্তি বলেন, 'না, এতে আমার কোনো সমস্যা নেই। নেইমার ব্রাজিলিয়ান ফুটবলে ইতিহাস তৈরি করেছে এবং এখনও করে যাচ্ছে। সে একজন অসাধারণ প্রতিভা, তাই মানুষ মনে করতেই পারে যে সে আমাদের পরবর্তী বিশ্বকাপ জিততে সাহায্য করতে পারে। বর্তমানে তাকে সিবিএফ এবং আমি মূল্যায়ন করছি এবং তার কাছে এখনও দুই মাস সময় আছে নিজেকে প্রমাণ করার জন্য।'
তিনি আরও বলেন, '২০২২ বিশ্বকাপের পর থেকে সে শতভাগ ফিট ছিল কিনা জানি না, কিন্তু আবার সে সেই অবস্থায় ফিরতে সক্ষম। আমি বারবার বলেছি, আমি শুধু ফিট খেলোয়াড়দেরই দলে নেব। হাঁটুর ইনজুরির পর নেইমার ভালোভাবে ফিরে এসেছে এবং গোলও করেছে। তাকে এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে এবং নিজের ফিটনেস আরও উন্নত করতে হবে। সে সঠিক পথেই আছে।'
আনচেলত্তি আরও জানিয়েছেন, নেইমারকে তিনি একটু বেশি কেন্দ্রীয় পজিশনে, প্রতিপক্ষের গোলের কাছাকাছি খেলাতে চান, যেমনটা সে বর্তমানে সান্তসের হয়ে খেলছে।
এখন সবকিছুই নির্ভর করছে নেইমারের ওপর। আগামী কয়েক সপ্তাহে তাকে প্রমাণ করতে হবে যে, ৩৪ বছর বয়সে সে বিশ্বকাপের চূড়ান্ত দলে থাকার মতো ফিট।
মন্তব্য করুন
