

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে মনোনয়নপত্র জমা নেওয়ার কার্যক্রম শুক্রবার শেষ হয়েছে। শেষ দিনে তিনটি ক্যাটাগরিতে মোট ৩৩টি মনোনয়নপত্র জমা পড়েছে।
শুক্রবার (২২ মে) দিনব্যাপী মনোনয়নপত্র গ্রহণ শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তাহেরুল হক চৌহান।
তিনি জানান, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হয়েছে। পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘তিনটি ক্যাটাগরিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ক্যাটাগরিতে আমরা ১৪টি মনোনয়নপত্র পেয়েছি। দ্বিতীয় ক্যাটাগরিতে জমা পড়েছে ১৮টি মনোনয়নপত্র এবং তৃতীয় ক্যাটাগরিতে একটি মনোনয়নপত্র জমা হয়েছে।’
নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ২৩ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। এরপর বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
তাহেরুল হক বলেন, ‘আজ আমরা মনোনয়নপত্র গ্রহণ করেছি। আগামীকাল যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। গঠনতন্ত্র ও নির্বাচন পরিচালনা নীতিমালা অনুসরণ করেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হবে।’
একনজরে যারা বিসিবি নির্বাচনে মনোনয়ন ফর্ম নিয়েছেন এবং জমা দিয়েছেন
ঢাকা বিভাগ: ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে সাঈদ বিন জামান জামালপুর জেলা ক্রীড়া সংস্থা এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা থেকে জসিমউদ্দিন খান খসরু
চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে মিনহাজুল আবেদীন নান্নু লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থা থেকে মঈনউদ্দিন চৌধুরী ফেনী জেলা ক্রীড়া সংস্থা থেকে শরিফুল ইসলাম
রাজশাহী বিভাগ: বগুড়া জেলা ক্রীড়া সংস্থা থেকে মীর শাকরুল আলম সীমান্ত
রংপুর বিভাগ: ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থা থেকে মির্জা ফয়সল আমিন
খুলনা বিভাগ: খুলনা জেলা ক্রীড়া সংস্থা থেকে শফিকুল আলম যশোর জেলা ক্রীড়া সংস্থা থেকে শান্তনু ইসলাম চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থা থেকে আবদুস সালাম
বরিশাল বিভাগ: বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে মিজানুর রহমান ভোলা জেলা ক্রীড়া থেকে মুনতাসির আলম চৌধুরী
সিলেট বিভাগ: সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে আবদুল কাইয়ুম চৌধুরী
ক্যাটাগরি-৩ এ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর
