শনিবার
২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাইয়ে টাইগারদের জিম্বাবুয়ে সফর, সূচি প্রকাশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৬, ০৪:১৮ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

পাকিস্তানকে ঘরের মাঠে হোয়াইটওয়াশ করার পর এবার নতুন চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ। আগামী জুন-জুলাইয়ে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে যাবে টাইগাররা।

শুক্রবার (২২ মে) আসন্ন এ সূচি প্রকাশ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)।

সূচি অনুযায়ী, সফরে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৮ জুন হারারেতে অনুষ্ঠিত হবে এ সিরিজের একমাত্র টেস্ট। এরপর একই ভেন্যুতে ৬, ৯ ও ১১ জুলাই অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি খেলতে বুলাওয়েতে যাবে বাংলাদেশ দল। সেখানে ১৫, ১৭ ও ১৯ জুলাই হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।

জিম্বাবুয়েতে বাংলাদেশের শেষ সফর ছিল ২০২২ সালে। সে সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই সিরিজেই হেরেছিল বাংলাদেশ। এবার তাই সফরটি টাইগারদের জন্য প্রতিশোধেরও মঞ্চ হতে পারে।

অন্যদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো সুপার এইটে ওঠার পর এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে জিম্বাবুয়ে।

জেডসির ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি বলেছেন, বাংলাদেশের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি সিরিজের প্রত্যাশা করছেন তারা। বিশ্বকাপের ইতিবাচক পারফরম্যান্সের পর দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে এই সিরিজ গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন