মঙ্গলবার
০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়াকে হারিয়ে জিম্বাবুয়ের স্মরণীয় জয়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

কলম্বোতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে বড় অঘটন ঘটালো জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়ার লক্ষ্য ছিল ১৭০ রানের। ২৯ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। সেখান থেকে ৫৯ বলে ৭৭ রানের জুটিতে গ্লেন ম্যাক্সওয়েল আর ম্যাট রেনশ বিপদ কাটিয়ে উঠেছিলেন।

কিন্তু ৩২ বলে ৩১ রানে ম্যাক্সওয়েল বোল্ড হলে ফের চাপে পড়ে অস্ট্রেলিয়া। মার্কাস স্টয়নিস, ডোয়ারসুইশরা দ্রুত ফিরে যান। শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে ১৪৬ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।

জিম্বাবুয়ের মুজারাবানি ৪টি আর ব্র্যাড ইভান্স নেন ৩টি উইকেট।

এর আগে ব্রায়ান বেনেটের অপরাজিত হাফসেঞ্চুরিতে ভর করে ২ উইকেটে ১৬৯ রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করায় জিম্বাবুয়ে।

ওপেনার বেনেট ৫৬ বলে ৭ বাউন্ডারিতে করেন অপরাজিত ৬৪ রান। আরেক ওপেনার তাদিওয়ানাশে মারুমানি ২১ বলে ৩৫, রায়ান বার্ল ৩০ বলে ৩৫ আর শেষদিকে সিকান্দার রাজা ১৩ বলে করেন অপরাজিত ২৫ রান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন