শুক্রবার
২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লির আন্দোলনে খোঁজ নাই সাংবাদিক ময়ূখ রঞ্জনের 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ১১:৩৯ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

ভারতে চলমান আন্দোলনে দিল্লির রাজপথ উত্তাল। বিক্ষোভের মাঝে রিপাবলিক বাংলার সাংবাদিক ও উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষকে প্রকাশ্যে দেখা না যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। এখন পর্যন্ত তাকে কোনো খোঁজ পাওয়া যায়নি।

বাংলাদেশের ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষকে অত্যন্ত সরব দেখা গিয়েছিল। কিন্তু বর্তমানে তার নিজ দেশ ভারতে যখন আন্দোলন চলছে, তখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে দাবি করছেন।

ভারতের বর্তমান পরিস্থিতিতে তিনি কেন কোনো ভূমিকা রাখছেন না বা কেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রশ্ন তোলা হচ্ছে। অনেকেই তাকে উদ্দেশ্য করে প্রশ্ন রেখেছেন যে, তিনি কি লজ্জায় মুখ লুকিয়ে আছেন, তিনি কি মারা গেছেন, অথবা প্রশ্ন ফাঁসকারীদের ভয় পাচ্ছেন কিনা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন