শনিবার
২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবের হাজীদের সেবা দিচ্ছেন পুলিশ কর্মকর্তারা

মো. কামাল উদ্দিন, এনপিবি নিউজ, সৌদি আরব প্রতিনিধি
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৫:১০ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

২০২৬ সালে পবিত্র হজে সৌদি আরবের মক্কা ও মদিনায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত হাজীদের বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছেন পুলিশ কর্মকর্তারা।

এছাড়াও সৌদি আরবের সরকারি-বেসরকারি বিভিন্ন প্রশাসন ও অন্যান্য সংগঠনের কয়েক লক্ষাধিক সেবাকর্মী কাজ করছেন।

সৌদি আরবে পবিত্র হজের সময় ব্যাপক হাজীর উপস্থিতি ও তাপমাত্রা বৃদ্ধির কারণে হাজীদের যেন কষ্ট না হয়, সে ক্ষেত্রে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাসহ পুলিশ প্রশাসনের সেবামূলক কার্যক্রম চোখে পড়ার মতো।

সৌদিতে সব সময় তাপমাত্রা বেশি থাকে এবং ইতিমধ্যে দিনে তাপমাত্রা ৪৬° সেলসিয়াস হলেও হাজীদের সেবায় পুলিশ কর্মকর্তাদের কোনো কমতি নেই।

বিশেষ করে প্রতি বছর হজের সময় হাজীদের সেবায় সৌদি পুলিশ প্রশাসনের প্রশংসা করেন হাজিরা।

হাজীদের এভাবেই পানি ছিটিয়ে শরীর শীতল রাখার চেষ্টা করছেন তারা। অন্যদিকে ছাতা বিতরণসহ হাজীদের বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র উপহার দিচ্ছে পুলিশ প্রশাসন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন