

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ মার্চ) বাংলাদেশ অর্গানাইজেশন ইন কোরিয়ার উদ্যোগে বুচন কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. রতন আহমেদ এবং সাধারণ সম্পাদক মো. আবু নঈম রাহাদ।
ইশরাত জাহান মুন ও মো. আবু নঈম রাহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে শুধু বাংলাদেশি প্রবাসীরাই নয়, এ আয়োজনে অংশ নেন কোরিয়ান নাগরিকরাও, যা অনুষ্ঠানটিকে একটি আন্তঃসাংস্কৃতিক মিলনমেলায় রূপ দেয়। প্রবাসী বাংলাদেশিরা পরিবার-পরিজনসহ অংশগ্রহণ করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন, ফলে পুরো পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর ও প্রাণবন্ত।
অনুষ্ঠানে পরিবেশিত হয় বিভিন্ন মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এসব পরিবেশনার মাধ্যমে বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য ও শিল্পকলার পরিচয় তুলে ধরা হয়। পাশাপাশি কোরিয়ান সংস্কৃতির সংযোজন দুই দেশের পারস্পরিক সাংস্কৃতিক বিনিময়কে আরও গভীর ও তাৎপর্যপূর্ণ করে তোলে।
আয়োজকরা জানান, প্রবাসে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও আনন্দ ভাগাভাগির লক্ষ্যে এ ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ অর্গানাইজেশন ইন কোরিয়া দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নে কাজ করে যাচ্ছে বলেও তারা উল্লেখ করেন।
প্রবাসী অংশগ্রহণকারীরা বলেন, এমন আয়োজন তাদের কাছে শুধুমাত্র একটি উৎসব নয়, বরং প্রিয় মাতৃভূমির স্মৃতি ফিরিয়ে আনার একটি আবেগঘন উপলক্ষ। এটি প্রবাস জীবনের একঘেয়েমি দূর করে মানসিক প্রশান্তি ও আনন্দ এনে দেয়।
মন্তব্য করুন