

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর শুধু পদত্যাগ নয়, তাকে গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় জামালপুর শহরের ফৌজদারি মোড় এলাকায় জুলাই জাগরণ ও জুলাই পদযাত্রা-২০২৬ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু পরোক্ষভাবে ছাত্র-জনতার ওপর সংঘটিত হত্যাকাণ্ডে ভূমিকা রেখেছেন। তাই শুধু পদত্যাগ নয়, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।
রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, শোনা যাচ্ছে রাষ্ট্রপতি পদত্যাগ করবেন। আবার এমন কথাও শোনা যাচ্ছে যে, তিনি নিজে পদত্যাগ করবেন না, তাকে চাপের মুখে পদত্যাগে বাধ্য করা হচ্ছে। কিন্তু আমাদের অবস্থান পরিষ্কার, শুধু পদত্যাগ নয়, তার বিচারও নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়ন করতে হলে গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত প্রত্যেকের জবাবদিহি নিশ্চিত করতে হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আইনের ঊর্ধ্বে নয়। দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।
এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ন্যায়বিচার নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির মধ্যে আনা এখন সময়ের দাবি।
পথসভায় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, জাতীয় শক্তির সভাপতি জাহিদ আহসান, জামালপুর সদর উপজেলার সদস্য সচিব ডা. মোশাররফ হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু সাঈদ মো. শামীমসহ অন্যান্য নেতাকর্মীরা।