সোমবার
২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহের ঘটনা নিয়ে হাসনাতের নতুন পোস্ট

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৬:৩৫ পিএম
হাসনাত আব্দুল্লাহ
expand
হাসনাত আব্দুল্লাহ

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব তারেক রেজাসহ ঝিনাইদহ জেলা এনসিপির নেতাকর্মীদের ওপর ২২ মে ছাত্রদলের হামলা এবং ২৩ মে মিথ্যা মামলা দায়েরের ঘটনার সার্বিক বিষয় নিয়ে ঝিনাইদহের পায়রা চত্বরে বিকাল ৫টা ১৫ মিনিটে প্রেস কনফারেন্স ডেকেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।

সোমবার (২৫ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডির এক পোস্টে এ কথা বলেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

হাসনাত বলেন, ঘটনা পরবর্তীতে ডিবি যুবশক্তির অয়ন রহমান খান ও আশিককে তুলে নিয়ে যায়। প্রথমে ডিবি বিষয়টি অস্বীকার করলেও পরে গতকাল আদালতের কার্যক্রম শেষ হওয়ার পর অয়নকে আদালতে সোপর্দ করে। তাকে কোনো আইনজীবী নিতে দেওয়া হয়নি। সোমবার (২৫ মে) আশিকের আইনজীবীদেরও আদালত প্রাঙ্গণে প্রবেশে বাধা দেওয়া হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন