বৃহস্পতিবার
০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ক্ষমতায় বসে সরকার জুলাই সনদকে অস্বীকার করছে: গোলাম পরওয়ার 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০৭:৫৩ পিএম আপডেট : ০৫ মার্চ ২০২৬, ০৮:৩৬ পিএম
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
expand
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় বসে সরকার জুলাই সনদকে অস্বীকার করছে ও এড়িয়ে চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (৫ মার্চ) জুলাই অভ্যুত্থানে শহিদ ও আহত পরিবারের সদস্যদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

এসময় গোলাম পরওয়ার হুঁশিয়ারি দিয়ে বলেন, গণভোটে জনগণের রায়কে উপেক্ষা করা জাতির জন্য দুর্ভাগ্যজনক। জুলাইয়ে শহিদ ও আহতদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের স্বপ্ন ধূলিসাৎ হলে জনগণ আবারও রাস্তায় নামবে।

এছাড়া অন্তর্বর্তী সরকারের সাবেক এক উপদেষ্টাকে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী বলেও অভিহিত করেন গোলাম পরওয়ার।

সরকারের উদ্দেশ্য করে তিনি বলেন, ৫ আগস্ট থেকে শিক্ষা নিন। আজীবন ক্ষমতা থাকার দাম্ভিকতা, প্রতিপক্ষের উপর আক্রোশ, রাজনৈতিক প্রতিহিংসার উপর আগুন জ্বালিয়ে আজীবন ক্ষমতায় থাকার যে স্বপ্ন বিপ্লবী ছাত্রজনতা কি করে খানখান করে দেয় ৫ আগস্ট থেকে তা শিক্ষা গ্রহণ করুন।

তিনি বলেন, যারা অদম্য সাহস নিয়ে অত্যাচারি শাসকের বিরুদ্ধে নেমে দিনকে বদলে দিয়েছিলেন। আমাদের নতুন অভিযাত্রা শুরু হয়েছিল; ভেবেছিলাম যারা বিরোধী আন্দোলন করেছিলাম আমরা সবাই কোন আকাঙ্খাকে ধারণ করব, জুলাইয়ের চেতনাকে ধারণ করে বিদ্যমান রাষ্ট্র কাঠামো পরিবর্তন করে স্বাক্ষরিত জুলাই সনদের ভিত্তিতে দেশটি নতুন হবে।

জামায়াতের এই নেতা বলেন, যার জন্য সংস্কার যার জন্য ছাত্র জনতার এত রক্ত। সেই নতুন বাংলাদেশকে অস্বীকার করে কর্তৃত্ববাদী শাসনের, যারা সংবিধানের পূজা করেছে তাদের রেফারেন্স ধরেন, তাহলে তো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী মানতে হবে। তাহলে এই নির্বাচন অবৈধ হবে, অন্তর্বর্তী সরকার অবৈধ হবে, আপনারা যে পার্লামেন্টে গিয়েছেন সেটাও অবৈধ হবে।

গণভোট অবৈধ হলে আপনার এমপি গিরিও অবৈধ হবে বলেও মন্তব্য করেন গোলাম পরওয়ার।

জনগণ একটি শান্তি সমৃদ্ধি ইনসাফ মানবিক বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে। আপনি যদি সেই স্বপ্ন ধূলিসাৎ করতে চান। তাহলে বুঝতে হবে, এটাই শেষ নয়, জুলাই আমাদের জন্য চিরন্তন শিক্ষা। জুলাই যোদ্ধা তাদের অধিকার ফিরে পেতে প্রয়োজনে আবার রাজপথে নামবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন