শুক্রবার
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার রাজধানীতে জামায়াতের মহিলা বিভাগের মানববন্ধন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২২ পিএম
expand
শনিবার রাজধানীতে জামায়াতের মহিলা বিভাগের মানববন্ধন

নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। আগামীকাল শনিবার সকাল ১০ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

আজ শুক্রবার রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জামায়াতের মহিলা বিভাগের প্রচার ও মিডিয়া সেক্রেটারি নাজমুন নাহার নীলু।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আমরা আশঙ্কার সঙ্গে লক্ষ্য করছি যে, নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে।

চলমান এসব ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসনের তৎপরতা বাড়ানোর দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ আগামীকাল মানববন্ধনের ডাক দিয়েছে। শনিবার সকাল ১০ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হবে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X