

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর মিরপুরের মনিপুর বড়বাগ কেন্দ্রীয় জামে মসজিদে আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুমার নামাজ আদায় করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। নামাজের আগে তিনি মুসল্লীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন।
সালাত আদায় শেষে বিপুল সংখ্যক মুসল্লীর সঙ্গে কুশল বিনিময় করেন আমীরে জামায়াত।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের নায়েবে আমীর আব্দুর রহমান মুসা, মিরপুর পূর্ব থানা আমীর শাহ আলম তুহিন, কাফরুল জোনের টিম সদস্য জসিম উদ্দিন এবং ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল্লাহ আল আমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মন্তব্য করুন

