শনিবার
০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

'আইন অমান্য করে কোনো দলের রাজনীতি করার সুযোগ নেই'

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০২ মে ২০২৬, ১২:৫৫ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান
expand
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান

দেশের আইন অমান্য করে কোনো দলের রাজনীতি করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান।

তিনি বলেন, বিএনপি যদি পতিত স্বৈরাচারের মতোই আচরণ করে তবে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেয়া যাবে।

শনিবার (২ মে) সকালে রাজধানীর আগারগাঁও শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি'র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আওয়ামী লীগের মতো বর্তমান সরকার জনগণের স্বার্থ বিরোধী কোনো কাজ করবে না বলেই রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ আইন নিয়ে বিএনপি উদ্বিগ্ন নয়। যদি বিএনপি করে, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা মাথা পেতে নেয়া হবে।

তিনি বলেন, আইন অমান্য করে রাষ্ট্রবিরোধী কোনো কার্যক্রম পরিচালিত হলে বিএনপি নয়, আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে।

বিএনপি শুধু জনগণের কাছে পতিত আওয়ামী লীগের অপকর্ম তুলে ধরতে পারে। রাষ্ট্রের বিরুদ্ধে কেউ কোনো কিছু করলে এর দায়িত্ব রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর। এটা বিএনপির কাজ না।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদের সময়ে টিকে থাকার লড়াইয়ে দলের কাউন্সিল করার সুযোগ হয়নি। তাই দ্রুতই বিএনপিসহ অঙ্গ সংগঠনগুলোর কাউন্সিল করা হবে।

এ সময় বিএনপির কাউন্সিল যথা সময়ে অনুষ্ঠীত হওয়ার কথাও বলেন তিনি।

এসময় শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনসহ কেন্দ্রীয় ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন