শুক্রবার
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ধানের শীষে প্রথম জয় পেলেন আসাদুজ্জামান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৭ পিএম আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩০ পিএম
বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান
expand
বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসনে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

প্রথম বেসরকারিভাবে ধানের শীষের প্রার্থী হিসেবে ঝিনাইদহ-১ আসনে জয়ী ঘোষণা করা হয়েছে সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানকে।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভোট গণনা শেষে বেসরকারিভাবে আসাদুজ্জামানকে বিজয়ী ঘোষণা করা হয়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আসনটিতে মোট কেন্দ্রের সংখ্যা ১১৭টি। সব কেন্দ্রের ভোট গণনা শেষে আসাদুজ্জামান পেয়েছেন এক লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী আবু সালেহ মো. মতিয়ার রহমান পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট।

বেসরকারিভাবে ধানের শীষের প্রার্থী আসাদুজ্জামান ১ লাখ ১৬ হাজার ২১ ভোটে জয়লাভ করেছেন।

প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বা অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন আসাদুজ্জামান। তবে তিনি সেই পদ ছেড়ে এবারের নির্বাচনে ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X