শুক্রবার
২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের আরও ভিডিও

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০৩:৫৮ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলো বিশ্লেষণ করে দেখা যায়, সেগুলোর কিছু রাজধানীর বিভিন্ন হোটেলে ধারণ করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, প্রথম দফায় যেসব মাধ্যম থেকে ভিডিও প্রকাশ করা হয়েছিল, নতুন ভিডিওগুলো সেসব উৎস থেকে আসেনি। গাজী নজরুল ইসলামকে নিয়ে আলোচনা শুরু হওয়ার পর তাকে শনাক্ত করতে পেরেছেন, এমন ব্যক্তিদের মাধ্যমেই নতুন ভিডিওগুলো প্রকাশ পাচ্ছে বলে দাবি করা হচ্ছে।

এদিকে নতুন আরও দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে। এর একটি রাজধানীর উত্তরার একটি হোটেলে ধারণ করা হয়েছে বলে দাবি করা হলেও অন্যটির অবস্থান স্বাধীনভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

নতুন ভিডিওতে দেখা যাওয়া নারী এমপি গাজী নজরুল ইসলামের দাবি করা দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তার (বেগম) কি না, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, গাজী নজরুল ইসলাম এক নারীর সঙ্গে একটি হোটেলে প্রবেশ করছেন। সেখানে রিসেপশনে দায়িত্বরত একজনের সঙ্গে করমর্দনের পর তারা ভেতরে চলে যান।

ভিডিওতে আরও দেখা যায়, হোটেলের লবিতে ওই নারীর সঙ্গে তাকে ঘনিষ্ঠভাবে কথা বলতে ও অবস্থান করতে দেখা যায়।

এর আগে সোমবার (২০ জুলাই) রাতেও এক নারীর সঙ্গে গাজী নজরুল ইসলামের অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় বলে দাবি করা হয়।

ওই ঘটনার পর এক লিখিত বিবৃতিতে গাজী নজরুল ইসলাম দাবি করেন, হোটেল কক্ষে তার সঙ্গে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী। তিনি বলেন, গত ১৩ জুলাই তিনি তার প্রথম স্ত্রী মোসাম্মৎ মাকছুদা বেগম, দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তার এবং গাড়িচালক ওবায়দুল্লাহকে নিয়ে দ্বিতীয় স্ত্রীর বাবা মো. মাসুম বিল্লাহর মগবাজারের ব্যবসায়িক কার্যালয়ে যান। সেখানে তারা প্রায় সোয়া এক ঘণ্টা অবস্থান করেন।

বৃহস্পতিবার নতুন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আবারও আলোচনায় এসেছে। তবে ভিডিওতে তার সঙ্গে থাকা নারী মরিয়ম আক্তার কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি স্বাধীনভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন