শনিবার
২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নদ-নদী থেকে ৭ দিনে ১৭ জনের মরদেহ উদ্ধার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৬, ০৬:৩৪ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলের নদ-নদী থেকে গত এক সপ্তাহে ১৭ জনের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। ১৫ থেকে ২১ মে সময়কালে এসব মরদেহ উদ্ধার করা হয়।

নৌ পুলিশের তথ্য অনুযায়ী, এসব ঘটনায় মোট ১৪টি মামলা হয়েছে। এর মধ্যে ৩টি হত্যা মামলা এবং ১১টি অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) নৌ পুলিশের সদর দপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গত এক সপ্তাহে নদীপথে অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি ৩টি হত্যা, ১১টি অপমৃত্য, ৬৩টি মৎস্য আইন, বেপরোয়া গতি আইনে ১৩টি, ১টি বালুমহাল আইন ও ১টি মাদক আইন, ১টি ডাকাতি, ১টি অপহরণ, ১টি চাঁদাবাজি, ১টি বিশেষ ক্ষমতা আইনেসহ মোট ৯৬টি মামলা করা হয়েছে বলে জানিয়েছে নৌ পুলিশ।

গত সাত দিনে দেশের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ২ কোটি ৩১ লাখ ৭৩ হাজার ৬৭৫ মিটার অবৈধ জাল, ২ হাজার ৮৯ কেজি মাছ, ১ লাখ ৯৯ হাজার ৫০০টি বাগদা চিংড়ির রেণু এবং ৪৯০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে।

অভিযানকালে বৈধ কাগজপত্র না থাকায় ১০৪টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ-আদালতে মামলা করা হয়েছে। জব্দ করা হয়েছে ২টি ড্রেজার।

নৌ পুলিশ জানায়, এক সপ্তাহের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে মোট ৩০২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন