

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইরানকে ঘিরে চলমান উত্তেজনা শিগগিরই কমে আসতে পারে বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, বর্তমান পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সংঘাত দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম।
মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপে ইরানের সক্ষমতা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। ফলে ওই অঞ্চলে মার্কিন বাহিনীর দীর্ঘ সময় অবস্থান করার প্রয়োজন নাও হতে পারে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র খুব বেশি দিন সেখানে থাকবে না। তবে ইরানের অবশিষ্ট সামরিক সক্ষমতা পুরোপুরি নিষ্ক্রিয় করতে এখনও কিছু কাজ বাকি রয়েছে বলেও জানান তিনি।
একই সঙ্গে হরমুজ প্রণালি পুনরায় চালু হওয়ার সম্ভাবনা নিয়েও কথা বলেন ট্রাম্প। তাঁর মতে, এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর নির্ভরশীল দেশগুলো নিজেরাই উদ্যোগ নিয়ে এটি খুলে দিতে পারে।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি এমন দিকে এগোচ্ছে যেখানে প্রণালিটি স্বাভাবিকভাবেই আবার সচল হয়ে উঠতে পারে। তাঁর দাবি, ইরান এখন আর আগের মতো শক্ত অবস্থানে নেই। তাই যেসব দেশ এই প্রণালির ওপর নির্ভরশীল, তাদেরই এগিয়ে এসে এটি চালু করার উদ্যোগ নেওয়া উচিত।
মন্তব্য করুন
