

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার পেলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াসহ ছয় নারী। রোববার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়-এর উদ্যোগে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়। খালেদা জিয়ার পক্ষে সম্মাননা গ্রহণ করেন তার নাতনি ব্যরিস্টার জাইমা রহমান। এ ছাড়া পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা দেয়া হয়। এই বছর পুরস্কারপ্রাপ্তরা হলেন-
-‘অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে নুরুন নাহার আক্তার -‘শিক্ষা ও চাকুরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে মোছা. ববিতা খাতুন -‘সফল জননী নারী’ ক্যাটাগরিতে নুরবানু কবীর -‘নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী’ ক্যাটাগরিতে মোছা. শমলা বেগম -‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী’ ক্যাটাগরিতে মোছা. আফরোজা ইয়াসমিন
মন্তব্য করুন
