

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা ও সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এই প্রেক্ষাপটে দেশের জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং জ্বালানি সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেকের সই করা বিজ্ঞপ্তিতে দেশের সব সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠানসহ সাধারণ নাগরিকদের জ্বালানি সাশ্রয়ে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রধানত তিনটি ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে:
১. প্রাকৃতিক গ্যাস সাশ্রয়
* রান্নাবান্না ও শিল্পকারখানায় গ্যাসের সর্বোচ্চ সাশ্রয়ী পদ্ধতি ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছে। এ ছাড়া: * গ্যাসচালিত যন্ত্রপাতির অপ্রয়োজনীয় ব্যবহার পরিহার করা। * গ্যাস পাইপলাইন ও বার্নার নিয়মিত পরীক্ষা করে লিকেজজনিত অপচয় রোধ করা। * অবৈধ গ্যাস সংযোগ ও ব্যবহার থেকে বিরত থাকা।
২. জ্বালানি তেল সাশ্রয়
পরিবহন খাতে জ্বালানি তেলের ব্যবহার কমাতে ব্যক্তিগত যানবাহনের পরিবর্তে গণপরিবহন ব্যবহারের ওপর জোর দেয়া হয়েছে। এ ছাড়া যেখানে সম্ভব সেখানে ‘কার-পুলিং’ বা গাড়ি শেয়ারিং ব্যবস্থা গ্রহণ করতে এবং অপ্রয়োজনীয় যাতায়াত সীমিত করতে উৎসাহিত করা হয়েছে।
৩. প্রাতিষ্ঠানিক ও বাণিজ্যিক উদ্যোগ
সব সরকারি ও বেসরকারি দফতরকে অফিস চলাকালীন এবং অফিস-পরবর্তী সময়ে জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকেও অতিরিক্ত জ্বালানি ব্যবহার পরিহারের নির্দেশনা দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, উদ্ভূত বিশ্ব পরিস্থিতিতে দেশের জ্বালানি নিরাপত্তা বজায় রাখতে জনসচেতনতা বৃদ্ধি এবং সবার সহযোগিতা একান্ত কাম্য। সংশ্লিষ্ট সব পক্ষকে এই নির্দেশনাগুলো অবিলম্বে বাস্তবায়ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
মন্তব্য করুন
