শুক্রবার
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে আগ্রহী শেহবাজ শরিফ 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৮ পিএম আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫০ পিএম
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ | ছবি: সংগৃহীত
expand
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ | ছবি: সংগৃহীত

জেদ্দাভিত্তিক ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসির সভায় অংশ নেওয়া বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন, ফিলিস্তিন ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থান এবং পারস্পরিক সম্পর্ক জোরদারের বিষয়গুলো এসব বৈঠকে গুরুত্ব পায়।

আলোচনায় ছিলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার, সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এ. আলখারেইজি, তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়া, ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ভারসেন ওহানেস ভার্তান আঘাবেকিয়ান এবং গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মোদু এনজি। সেরিং মোদু এনজি সভায় সভাপতির দায়িত্বও পালন করেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর খলিলুর রহমানের সাথে বৈঠক শেষে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী  ইসহাক দার

বৈঠকে অংশ নেওয়া নেতারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, নতুন সরকারের অধীনে বাংলাদেশ দ্রুত রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করবে এবং উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের ধারাবাহিক সমর্থনের প্রশংসা করা হয়। পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতায় সমর্থন পুনর্ব্যক্ত করা হয়।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার গত বছরে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তাঁর বৈঠকের স্মৃতিচারণ করে জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে আগ্রহী এবং সুবিধাজনক সময়ে ঢাকা সফরের প্রত্যাশা রয়েছে। দুই দেশের সম্পর্ক নতুন সরকারের অধীনে আরও এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X