বৃহস্পতিবার
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৮ পিএম আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৪ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রোজা শুরু হচ্ছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করবেন নতুন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। আর আজ বুধবার বাদ এশা দেশের মসজিদে মসজিদে তারাবির নামাজ শুরু হবে এবং দিবাগত ভোর রাত থেকে সাহরি খাওয়ার মাধ্যমে রোজা রাখা শুরু করবেন ধর্মপ্রাণ মুসলিমরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X