শনিবার
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শাহবাগে মহিউদ্দিন রনিকে বেধড়ক পেটাল পুলিশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৯ পিএম
শাহবাগে মহিউদ্দিন রনিকে বেধড়ক পেটাল পুলিশ
expand
শাহবাগে মহিউদ্দিন রনিকে বেধড়ক পেটাল পুলিশ

জুলাইযোদ্ধা শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবি নিয়ে ফের উত্তাপ হয়ে উঠে রাজধানীর শাহবাগ মোড় এলাকা। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ শুরু করেন পুলিশের সদস্যরা।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনের এমপি প্রার্থী (স্বতন্ত্র) মহিউদ্দিন রনিকে বেধর পেটানো হয়।

সরেজমিনে দেখা যায়, হাদি হত্যার বিচারের দাবিতে আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল থেকে শুরু হয় উত্তপ্ত পরিস্থিতি। প্রথম দফায় যমুনা অভিমুখে যাওয়ার সময় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলা চালায় পুলিশ।

সংগঠনটির নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে সন্ধ্যায় শাহবাগে অবস্থান নেয় ছাত্র-জনতা। পরে অবস্থানকারীদের ছত্রভঙ্গ করতে ব্যাপকভাবে লাঠিচার্জ শুরু করেন পুলিশের সদস্যরা।

শাহবাগের আজিজ মার্কেটের সামনে পুলিশের লাঠিচার্জ থেকে আন্দোলনকারীদের রক্ষা করতে ঢাল হয়ে দাঁড়ান মহিউদ্দিন রনি। এ সময় তিনি আন্দোলনকারীদের কেন মারছেন বলে পুলিশকে প্রশ্ন করা শুরু করেন।

পরে ৮ থেকে ১০ জন পুলিশ সদস্য তাকে বেধড়ক লাঠিপেটা করতে থাকেন। এক পর্যায়ে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। এরপরও পুলিশ সদস্যরা তাকে পেটাতে থাকেন।

এ সময় একজন পুলিশ সদস্য মেরে যাওয়ার পর, ফের ফিরে এসে ওই পুলিশ সদস্য তাকে লাঠি দিয়ে খোঁচা মারেন। পাশাপাশি আরেক পুলিশ সদস্যও তাকে মারতে উদ্যত হন। পরে মহিউদ্দিন রনিকে না মারতে একজন পুলিশ সদস্য বাধাও দেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X