

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশে গাইবেন আতিফ আসলাম। শুক্রবার গাইবেন তিনি। তকে আয়োজকদের ওপর আস্থা হারাচ্ছেন দর্শক। কেননা, এই আয়োজকদের মধ্যে এমন ব্যক্তি রয়েছেন, যিনি ইতোপূর্বে মেরে খেয়েছেন দর্শকের টিকিটের টাকা। তাই কনসার্ট অ্যালার্ট বাংলাদেশ পেজে নিজের কেনা টিকিট নানা বাহানায় বিক্রি করে দিতে চাইছেন দর্শকরা।
কনসার্ট অ্যালার্ট পেজ ঘুরে দেখা যায়, আহত হওয়ার কারণ দেখিয়ে নিজের কেনা টিকিট বিক্রি করে দিতে চাইছেন হাবিবা আনজুম নামে এক ব্যক্তি। সুফিয়া রহমান নামে একজন নিজের কেনা টিকেন খুবই কম দামে বিক্রি করে দিতে চাইছেন। এছাড়াও শাহরুখ হোসাইন নামে একজনকেও দেখা গেছে টিকেট বিক্রির পোস্ট করতে।
সম্প্রতি দেশে এসেছেন আতিফ আসলাম। তবে চড়া দামে টিকিট কিনলেই জলে যাবে টাকা। কারণ, এবার আতিফকে যারা দেশে এনেছেন সেই মেইন স্টেজ ইনকর্পোরেশনের ভাবভঙ্গি খুব একটা সুবিধার মনে করছেন না সাংকাদিকদের একাংশ।
একজন দাবি করেছেন, এর আগে টাকা মেরে দেওয়া আনন্দ চৌধুরী এবার খোলস পাল্টে হাজির হয়েছেন মেইন স্টেজ ইনকর্পোরেশনে। এসব বিষয়ে যেসব সাংবাদিক প্রশ্ন করতে পারে, তাদেরকে বেছে-বেছে ঢুকতে দেওয়া হয়নি প্রেসমিটে। তারা কেবল তাদের পোষ্য কিছু ইউটিউবারকে হাজির করেছেন আতিফ আসলামের সঙ্গে। ফলে দর্শকরা আতিফের কনসার্টের টিকেট কিনতে আগ্রহ দেখাচ্ছে না।
বৃহস্পতিবার বিকেলে আতিফ আসলামের প্রেসমিট প্রাঙ্গন থেকে রুবেল নামে একজন ভুক্তভোগী দাবি করেন, তারা কেবল তাদের হাতের মুঠোয় থাকা মিডিয়াকে আতিফ আসলামের সামনে হাজির করেছেন, যাতে আয়োজকদের অতিতের অব্যবস্থাপনা ও দুর্নীতির বিষয়ে কোনো প্রশ্ন করা না হয়।
রুবেল জানান, আনন্দ চৌধুরী নামে এক অভিযুক্ত, যার নামে এর আগে টাকা মেরে দেওয়ার অভিযোগ রয়েছে, তিনিই যুক্ত রয়েছেন মেইন স্টেজ ইনকর্পোরেশনের সঙ্গে। ফলে টিকেট কিনে ধরা খাওয়ার একটা আশঙ্কা রয়েছে। রুবেলের ভাষ্যমতে, তাদের অপকর্ম নিয়ে প্রশ্ন করতে পারে, এমন সাংবাদিকদের ভেতেরে প্রবেশ করতে দিচ্ছে না আয়োজকরা।
রুবেল ছাড়াও এই আয়োজন ঘিরে সন্দেহপ্রকাশ করেছেন দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমের সাংবাদেকদের অনেকে।