শুক্রবার
২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার খিচুড়ি ও চায়ের প্রেমে পড়েছেন আতিফ আসলাম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০৮:২০ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম কনসার্ট করতে আবার ঢাকায় এসেছেন। গত রাতে পৌঁছানোর পর আজ বিকেলে তিনি এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন।

খাবারের বিষয়ে জানতে চাইলে আতিফ জানান, বাংলাদেশের খিচুড়ি, বিরিয়ানি এবং চা তার ভীষণ পছন্দ। তিনি বলেন, বিশ্বের যেখানেই যান তিনি বাংলাদেশের খাবারের প্রশংসা করেন। কেউ চাইনিজ বা থাই খাবারের কথা বললে তিনি সবাইকে আগে বাংলাদেশে গিয়ে এখানকার খাবার খেয়ে দেখতে বলেন।

অনেক বছর আগে একটি সংগীত প্রতিযোগিতায় বাংলাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লার সঙ্গে বিচারক হিসেবে কাজ করার স্মৃতি তুলে ধরেন আতিফ।

সেখানে রুনা লায়লার গাওয়া ‘ও লাল মেরি’ গানের কথা স্মরণ করে তিনি তাকে একজন অসাধারণ শিল্পী ও কিংবদন্তি হিসেবে উল্লেখ করেন।

বাংলাদেশে তার কোনো আত্মীয় আছেন কি না জানতে চাইলে আতিফ বলেন, এখানকার সব মানুষই তার আত্মীয় এবং পরিবারের মতো। তবে আক্ষরিক অর্থে কাজের সুবাদেই যা একটু পরিচিতি আছে, এর বেশি কিছু নেই।

আগামীকাল বিকেলে ঢাকার মাদানি এভিনিউর কোর্টসাইডে আতিফ আসলামের এই কনসার্ট অনুষ্ঠিত হবে। এতে তাঁর পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ‘মেঘদল’ ও ‘লেভেল ফাইভ’ গান পরিবেশন করবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন