

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সারাদেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত।
এদিন, দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ইসি সচিব আখতার আহমেদ।
তিনি জানান, সারাদেশে ৪২ হাজার ৬৫১ টি কেন্দ্রে সময় মতো ভোট গ্রহণ শুরু হয়েছে। এখন পর্যন্ত কোন ভোট কেন্দ্রে ভোট স্থগিত হয় নি। কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, সেগুলো সমাধান করা হয়েছে।
ইসি সচিব জানান, দুপুর ১২টা পর্যন্ত গণভোট ও সংসদ নির্বাচন মিলিয়ে ৩২ হাজার ৭৮৯ টি কেন্দ্রে ভোট প্রধানের হার ৩২. ৮৮ শতাংশ।
ভোটের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মন্তব্য করুন
