শনিবার
২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হাবিপ্রবিতে দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, বহিষ্কার ৩১

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৬, ০৮:২২ পিএম আপডেট : ২২ মে ২০২৬, ০৮:৫৬ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

‎দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) দুই হলের সংঘর্ষের ঘটনায় ৩১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।‎

শুক্রবার (২২শে মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু হাসান (২১শে মে) স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার আড়াইটায় শহীদ আবরার ফাহাদ হল হতে শতাধিক শিক্ষার্থী দেশীয় অস্ত্র এবং লাঠি হাতে নিয়ে শহীদ নুর হোসেন হলে গিয়ে ছাত্রদের উপর অতর্কিত হামলা করে। তারা নির্বিচারে নামাজ ঘরসহ হলের আসবাবপত্র, সিসি ক্যামেরা ও অন্যান্য সম্পত্তি বিনষ্ট করে এবং সহকারী প্রক্টরসহ ছাত্রদের উপর হামলা করে গুরুতর আহত করে। ভিডিও ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে ৩১ জন শিক্ষার্থীকে দোষি শনাক্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স অফ স্টুডেন্ট ডিসিপ্লিন এর ১৪ ও ১৫ ধারা মতে, অনৈতিক কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত এবং আইনশৃঙ্খলা ভঙ্গসহ সরকারী সম্পত্তির ক্ষতি করায় বিশ্ববিদ্যালয়ের আবাসন ও শৃঙ্খলা বোর্ডের ২৭তম সভায় বিভিন্ন বিভাগের ৩১ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

‎সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- কৃষি ও যন্ত্র প্রকৌশল বিভাগের ২২ ব্যাচের মো. নাইমুর রহমান, অর্থনীতি বিভাগের একই ব্যাচের মো. তৌহিদুল ইসলাম তুরাগ, শাকির মাহমুদ, দুর্জয় চন্দ্র বর্মন, মো. সজিব হোসাইন, একই ব্যাচের মার্কেটিং বিভাগের আসাদুজ্জামান নুর, মো. রিফাত হোসাইন, রসায়ন বিভাগের ২১ ব্যাচের সারোয়ার হোসাইন শাওন, মো. ইমরান হাসান, ফুড এন্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৩ ব্যাচের শিক্ষার্থী মো. আওয়াল মিয়া, ইলেকট্রনিকস এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৩ ব্যাচের মো. সৌরভ আহমেদ, কম্পিউটার এন্ড সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের একই ব্যাচের মো. শাওন প্রধান, ফুড প্রসেস এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের একই ব্যাচের মো. আসাদুজ্জামান, গণিত বিভাগের একই ব্যাচের মোরতাজিম বিল্লাহ মাধুর্য ও ২১ ব্যাচের সোহেল রানা, ডিভিএম অনুষদের ২১ ব্যাচের মো. তামিম ইকবাল, কৃষি অনুষদের ২২ ব্যাচের মো. মঈন রোমান তুলন, পদার্থবিজ্ঞান বিভাগের ২৪ ব্যাচের মো. আরাফাত হোসাইন, একই ব্যাচের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. এমদাদুল ফেরদৌস জীম, ইংরেজি বিভাগের ২৩ ব্যাচের মো. আসিফ হোসেন, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ২২ ব্যাচের তাসরিফ ইসলাম প্রান্তিক, ফিসারিজ অনুষদের একই ব্যাচের এম.এইচ.কে মারুফ, পরিসংখ্যান বিভাগের ২৩ ব্যাচের মো. শিহাব শাহরিয়ার ও জাফর সিদ্দিক জিসাদ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২ ব্যাচের অংকুর পাল ও ২১ ব্যাচের শরিফুল ইসলাম সোহান, ফুড প্রসেস এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ ব্যাচের মো. শরিফুল ইসলাম সোহান ও মো. ফয়সাল আহমেদ, কৃষি ও যন্ত্র প্রকৌশল বিভাগের ২৪ ব্যাচের মো. সাজেদুর রহমান, ডিভিএম অনুষদের ২৪ ব্যাচের মোহাম্মদ আসিফ ও ২০ ব্যাচের এম.এইচ জামান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. নওশের ওয়ান জানান, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার্থে তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন