

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নেতা শের আলীর একটি ফেসবুক পোস্টকে ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। ওই পোস্টে তিনি জামায়াতের নারী কর্মী সাওদা সুমিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন, যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
জানা যায়, শের আলী তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে দেওয়া এক স্ট্যাটাসে লেখেন, প্রথমে ভাবছিলাম আবাসিক হোটেলে রেড দিয়ে একদল যৌনকর্মীকে আটক করেছে ডিবি পুলিশ। কিন্তু পরে দেখলাম সাওদা সুমির মুক্তি। তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়।
এদিকে, জামায়াতের নারী কর্মী সাওদা সুমিকে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৌরভ রায়ের (মিঠু) আদালত জামিন মঞ্জুর করেন।
এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে রোববার রাতে ভোলা পৌরসভার নিজ বাসা থেকে বিবি সাওদা বেগমকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরদিন তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
স্ট্যাটাসটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক শিক্ষার্থী মামুন আব্দুল্লাহ বলেন, শের আলী নামের এই ব্যক্তি নিজেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কর্মী হিসেবে পরিচয় দেন। অতীতেও তার বিরুদ্ধে নানা অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের অভিযোগ শোনা গেছে। রাজনৈতিক প্রজ্ঞার অভাব থাকলে রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া উচিত নয়। এ ধরনের মন্তব্য ছাত্ররাজনীতির ইতিবাচক প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করে। ছাত্রদলের উচিত সংখ্যার চেয়ে গুণগত মানের দিকে বেশি গুরুত্ব দেওয়া।
মন্তব্য করুন
