সোমবার
০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ইস্ট ওয়েস্টে পর্দা উঠল এসএমসি প্লাস ইডব্লিউইউ উইন্টার স্ম্যাশের

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ পিএম
ইস্ট ওয়েস্টে পর্দা উঠল এসএমসি প্লাস ইডব্লিউইউ উইন্টার স্ম্যাশের
expand
ইস্ট ওয়েস্টে পর্দা উঠল এসএমসি প্লাস ইডব্লিউইউ উইন্টার স্ম্যাশের

‘এসএমসি প্লাস ইডব্লিউইউ উইন্টার স্ম্যাশ ২০২৬’ ঘিরে আনন্দ মেলায় রূপ নিয়েছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়। রোববার (৫ এপ্রিল) গ্র্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে পর্দা উঠে দেশের অন্যতম এই আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের।

রাজধানীর আফতাবনগরের ক্যাম্পাসে আয়োজিত গ্র্যান্ড ওপেনিংয়ে অংশ নেয় শিক্ষার্থীরা। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় স্পোর্টস ক্লাব আয়োজিত এই টুর্নামেন্টে স্পন্সর করেছে ইলেক্ট্রোলাইট ড্রিংক এসএমসি প্লাস।

গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আলোচনা সভায় উঠে আসে খেলাধুলার গুরুত্ব। এসময় এসএমসি'র প্রধান আর্থিক কর্মকর্তা আবুল বশির খান জানান, এমন আয়োজনে সবসময় পাশে থাকবে এসএমসি।

সভায় এসএমসি'র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তছলিম উদ্দিন খান বলেন, প্রতিষ্ঠার সময় থেকেই বিভিন্ন কর্মসূচির সঙ্গে জড়িত এসএমসি। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও গুরুত্বপূর্ণ। শুধুমাত্র জাতীয় নয়, আন্তর্জাতিক পর্যায়েও ছড়িয়ে দিতে হবে খেলাধুলার প্রসার।

অনুষ্ঠানে এসএমসিকে ধন্যবাদ জানিয়ে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন ড. ফরাস উদ্দিন বলেন, সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যেও দিকনির্দেশনা দেন তিনি।

এদিকে ক্যাম্পাসের হওয়া আয়োজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। পাশাপাশি সব সময় এমন আয়োজন চলার বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন তারা।

আগামী ৯ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের ম্যাচ, যেখানে ৪০টির বেশি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ৬টি ক্যাটাগরিতে খেলবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন