শুক্রবার
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীসহ সারা দেশে ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৮ পিএম
ধর্ষণ ও সহিংসতার ঘটনার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর বিক্ষোভ
expand
ধর্ষণ ও সহিংসতার ঘটনার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর বিক্ষোভ

নরসিংদীসহ সারা দেশে হওয়া ধর্ষণ ও সহিংসতার ঘটনার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতা ও সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমআর নামাজ শেষে তারা বিক্ষোভ মিছিল করেন। এতে বক্তব্য রাখেন ডাকসু ভিপি সাদিক কায়েম, এজিএস মহিউদ্দিন খান, পরিবহন সম্পাদক সাদিক আব্দুল্লাহ ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা।

বিক্ষোভকারীরা ইউওয়ান্ট জাস্টিজসহ মিছিলে নানা স্লোগান দেন। মিছিল শেষে তারা টিএসসিতে বিক্ষোভ সমাবেশ করেন।

বক্তারা বলেন, গত ১৭ বছর মানুষ নানা নাটক দেখেছে। আপনারা ফ্যামিলি ও কৃষক কার্ড থেকে বের হয়ে ধর্ষণ ও সহিংসতার ঘটনার বিচার নিশ্চিত করুন। তাছাড়া জনগণ আপনাদেরকেও ছাড়বে না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X