শুক্রবার
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

শাবিপ্রবি সোচ্চারের নতুন নেতৃত্বে জসিম-জোবায়ের

‎ ‎শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩১ পিএম
বাঁ থেকে সভাপতি জসিম উদ্দীন ও সাধারণ সম্পাদক জোবায়ের আলম
expand
বাঁ থেকে সভাপতি জসিম উদ্দীন ও সাধারণ সম্পাদক জোবায়ের আলম

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক সাস্ট চ্যাপ্টারে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে সভাপতি হিসাবে দায়িত্ব পেয়েছেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০-২১ সেশনের শিক্ষার্থী জসিম উদ্দীন এবং সাধারণ সম্পাদক অর্থনীতি বিভাগের ২১-২২ সেশনের জোবায়ের আলম। ‎ ‎বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সামাজিক বিজ্ঞান ভবনে আয়োজিত ইফতার মাহফিলে এই কমিটি ঘোষণা করা হয়। ‎ ‎এ সময় উপস্থিত ছিলেন সোচ্চার সাস্ট চ্যাপ্টার এর উপদেষ্টা পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাসুদ সরকার ও কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মো.শাদমিন হাসান সিফাত। বিশেষ অতিথি ছিলেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। ‎ ‎কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি আবেদা খাতুন চৌধুরী সহ-সভাপতি: মো. হোসাইন আহমেদ ও মো. মহিম উদ্দিন মুবাশ্বির, সহ-সাধারণ সম্পাদক রুহিল মাদীনি মীম, সাংগঠনিক সম্পাদক আজিজুল হাকিম রাহিম, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ওমর সোহাগ, কোষাধ্যক্ষ মো. জাহেদুর রহমান চৌধুরী, সহ-কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, অফিস সম্পাদক সাজেদুল ইসলাম, সহ-অফিস সম্পাদক আব্দুল্লাহ আল রাফি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুমিন আহমদ লালন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মুশফিকুর রহমান, প্রশিক্ষণ ও সাহিত্য বিষয়ক সম্পাদক সানজিদা পাঠান, সহ-সাহিত্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোস্তাকিম বিল্লাহ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তৌফিক সরকার, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অনি শুভ। ‎ ‎ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক মাহি আহমেদ, সহ-ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক কামরুল হাসান, আইন বিষয়ক সম্পাদক সাফওয়ান চৌধুরী, সহ-আইন বিষয়ক সম্পাদক মো. রোকন মিয়া সমাজকল্যাণ সম্পাদক আল আমিন, সহ-সমাজকল্যাণ সম্পাদক আফিয়া বিনতে ঐশী ও সানি আলম, গবেষণা এবং ডকুমেন্টেশন সম্পাদক মো নাহিদুল ইসলাম, সহ-গবেষণা এবং ডকুমেন্টেশন সম্পাদক মো. জুয়েল, আউটরিচ ও কমিউনিকেশন সম্পাদক আলতাফুর রহমান তাসনিম, সহ-আউটরিচ ও কমিউনিকেশন সম্পাদক তানভিরুল ইসলাম আদনান। ‎ ‎এছাড়া কার্যকরী সদস্য মুদাব্বির হুসাইন নাদিম, মো মেহেদী হাসান মুন্না, মুমিন খান, আল-আমিন রাহাদ, মো মুস্তাকিমুল আল-আমিন, মো আয়মান মুহিব ও তানভীর হাসান রয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X