বৃহস্পতিবার
০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কমার্স ব্যাংকের এমডি হলেন ওবায়দুল হক

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৫০ পিএম
মো. ওবায়দুল হক
expand
মো. ওবায়দুল হক

বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. ওবায়দুল হক নতুন দায়িত্ব গ্রহণ করেছেন।বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি।

এর আগে ওবায়দুল হক জনতা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সদস্য ও এক্সিকিউটিভ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি এনআরবিসি ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল হিসেবেও কর্মরত ছিলেন।

দীর্ঘ ও সমৃদ্ধ ব্যাংকিং ক্যারিয়ারের অধিকারী মো. ওবায়দুল হক ১৯৬৩ সালের ২৩ অক্টোবর ভোলা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে অনার্সসহ বাণিজ্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। ১৯৯১ সালে ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ থেকে ডিএআইবিবি (ব্যাংকিং ডিপ্লোমা) ডিগ্রি অর্জনের পর সেখানে পরীক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন।

তিন দশকেরও বেশি পেশাগত অভিজ্ঞতার মধ্যে তিনি দীর্ঘ সময় বাংলাদেশ ব্যাংকে কর্মরত ছিলেন এবং সর্বশেষ নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময়ে তিনি এসএমই ও স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের প্রধান ছিলেন এবং দ্বিতীয় এসএমই উন্নয়ন প্রকল্প (এসএমইডিপি-২)-এর প্রকল্প পরিচালক হিসেবে কাজ করেন।

কর্মজীবনের শুরুতে তিনি অন-সাইট ব্যাংক তদারকি, মুদ্রা ব্যবস্থাপনা, প্রশাসন এবং বৈদেশিক মুদ্রানীতি ও পরিদর্শনসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করেন। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের খুলনা অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তার কর্মজীবনে তিনি জেনারেল ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার, জয়েন্ট ডিরেক্টর, ডেপুটি ডিরেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি বিশ্বব্যাংক আয়োজিত ব্যালান্স শিট বিশ্লেষণ ও ঝুঁকিভিত্তিক তদারকি বিষয়ক প্রশিক্ষণ এবং ইউরোপীয় ইউনিয়নের পৃষ্ঠপোষকতায় নীতি মূল্যায়ন ও প্রভাব বিশ্লেষণ সংক্রান্ত কোর্সে অংশগ্রহণ করেন, যা শ্রীলঙ্কা, ভারত, থাইল্যান্ড ও যুক্তরাজ্যে অনুষ্ঠিত হয়।

এছাড়াও তিনি ইউরোপীয় ইউনিয়নের একটি কর্মসূচির আওতায় এসএমই খাতে ‘ট্রেইনার অব দ্য ট্রেইনারস’ হিসেবে স্বীকৃতি অর্জন করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন